টাঙ্গাইল সদর উপজেলায় র্যানপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে বন্দুকযুদ্ধে এমএল লাল পতাকার এক নেতাসহ দুই চরমপন্থি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টার পর উপজেলার যুগনী হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, এমএল লাল পতাকার নেতা ফজল ড্রাইভার (৪০) ও কর্মী উজ্জ্বল (৩৫)। ফজল ড্রাইভারের বিরুদ্ধে ২০টি হত্যা মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
এদিকে, বন্দুকযুদ্ধের সময় র্যা বের দুই সদস্য আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র্যা ব-১২ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টার দিকে যুগনী হাটখোলা গ্রামে চরমপন্থিরা গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাঙব।
এ সময় তারা র্যা বের উপস্থিতি টের পেয়ে গুলি করতে শুরু করে। আত্নরক্ষার্থে র্যাকব পাল্টা গুলি ছুড়লে দুইপক্ষের বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়, বাকিরা পালিয়ে যায়।
এম আর





