জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের চূড়ান্ত ফাঁসির রায় ঘোষণার পর নগরীতে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে দলটি। নগরীর দোলখোলা এলাকায় সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠার আগেই পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। তারা কামারুজ্জমানের রায় মানি না বলে স্লোগান দেয়।
খুলনা জেলা পুলিশ রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ৯ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীসহ মোট ৩৮ জনকে আটক করেছে।
এদিকে খুলনা আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ থাকায় স্থানীয় জামায়াতে ইসলামী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে খুলনায় সোমবারের হরতাল প্রত্যাহার করেছে।
জেআই





