রাজধানীর মতিঝিলে সিটি ব্যাংকের ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সকালে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ১০ তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা । 
খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
[b]ঢাকা,৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]