জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের ডান চোখে অস্ত্রপচার করা হয়েছে।
আজ বুধবার ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডা. মোস্তাফিজুর রহমান এই অস্ত্রপচার করেন। এরশাদ তার বাসভবনে বিশ্রামে আছেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি পার্টির চেয়ারম্যানের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনা করেছেন।
এমআইএস।





