ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। জহির (৪০) নামের ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের শারজাগামী ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জহিরের কাছ থেকে ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন জানান, জহিরের বাড়ি লক্ষ্মীপুরে। শারজাগামী জহির সকালে লাগেজ নিয়ে বিমানবন্দরের বহির্গমন পথ দিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে জুতার ভেতর থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
জহিরের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন কাজী জিয়াউদ্দিন।
কেএইচ





