কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে ধাক্কায় টহলরত পুলিশ ভ্যানে আগুন লেগে ৬ পুলিশ আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে শহরের চৌড়হাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে চৌড়হাস মোড়ে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক চাপলে পেছনে থাকা পুলিশের একটি টহল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে পুলিশ ভ্যানের সামনে ইঞ্জিনের অংশে আগুন লেগে যায়। এ সময় টহল ভ্যানের ভেতরে থাকা পুলিশ ইন্সপেক্টর হান্নান, কনস্টেবল আরিফ, জাহিদ, ইমরান ও গাড়িচালক গোলজার হোসেনসহ ৬ পুলিশ আহত হন।
স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





