আশুলিয়া থানাধীন নরসিংহপুরে অবস্থিত বিকেএমই এর সদস্য এশিয়া ডিজাইন লি: এর শ্রমিকদের বকেয়া বেতন ও কারখানা খোলার দাবীতে অবস্থান ধর্মঘাট পালন করেছে কারখানার শ্রমিকেরা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারখানার শ্রমিকেররা এই অবস্থান ধর্মঘট পালন করে।

এসময় ধর্মঘটে অংশ নিয়ে আশুলিয়া থানা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো:সরোয়ার হোসেন বলেন, এশিয়া ডিজাইন লি: এর ১২০ জন শ্রমিকের ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে অবৈধভাবে কোন নোটিস ছাড়াই মালিক গত ২৫/৬/১৫ তারিখে কারখানায় তালা লাগিয়ে দেওয়ায় আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকেরা অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি বলেন, ১১/৬/১৫ তারিখে কারখানার চেয়ারম্যান মজিবুর রহমান সহ উর্দ্ধতন কর্মকর্তা শ্রমিক নেতৃবৃন্দ ও কারখানার শ্রমিকেরা সহ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালু রাখার সিদ্ধান্ত হয়।

তার পর ও মালিক পক্ষ আইনকে অসম্মান করে বিভিন্নভাবে টালবাহানা করে এবং বিভিন্ন তারিখ দিয়েও তিনি অপারগতা প্রকাশ করেন।

এই শ্রমিক নেতা বলেন,এমতাবস্থায় গত ৩০/০৬/১৫ তারিখ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় বিকেএমইএ এবং কলকারখানা অধিদপ্তরে লিখিতভাবে বিষয়টি সমাধানের জন্য আবেদন করেও কোন সাড়া না পেয়ে ০২/০৭/১৫ তারিখ থেকে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘাট শুরু করলে মালিক পক্ষ ০৫/০৭/১৫ তারিখে বেতনভাতা পরিশোধের আশ্বাস দিলে অবস্থান ধর্মঘাট স্থগিত রাখা হয়।

তিনি আরো বলেন,অত্যান্ত দু:খের বিষয় উক্ত দিনেও মালিকপক্ষ শ্রমিকদের সাথে প্রতারণা করে। বর্তমানে ঈদ পূর্ববর্তী সময়ে শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করে আমরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘাট পালন করতে বাধ্য হয়েছি।

অবস্থান ধর্মঘটে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা হান্নান, মামুন, খোর্শেদ ইব্রাহিম, শিরীন সুলতানা প্রমূখ।

এমএ/এসএইচ