চট্টগ্রামের কাজীর দেউড়িতে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে কাজীর দেউড়ি মোড়ে আউটার স্টেডিয়াম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আউটার স্টেডিয়ামে একটি সুইমিংপুল নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছাত্রলীগ এ সুইমিংপুল নির্মাণে বাঁধা দেয়। রোববার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সুইমিংপুল নির্মাণ বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্রলীগ নেতারা।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন জানান, সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জারিফ





