হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে সড়ক দুর্ঘটনায় মো. তাহির আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহির আলী হবিগঞ্জ সদর উপজেলার শরীফ পুর গ্রামের মো. নবীর আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, রাতে তাহির আলী মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহর থেকে বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা দেন।

তিনি জানান,ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিরকে মৃত ঘোষণা করেন।

এমই