মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে নওগাঁর একজন মারা গেছেন। আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাবনার তিনজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন।

এই একদিনে চারজন পুরুষ এবং দুজন নারী মারা গেছেন। তাদের চারজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১-৬০ বছর বয়সী একজন এবং ৪১-৫০ বছর বয়সী একজন মারা গেছেন।

এদিকে, চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানিয়েছেন, করোনা ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ ৮৫ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ছয়জন। এ ছাড়া সুস্থ হয়ে ১৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এমআর