কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ শাহিন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের শামুখিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহিন মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিন সাঁওতা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালবাড়িয়া ইউপির শামুখিয়া গ্রামের এনামূলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এনামূল পালিয়ে গেলেও অভিনব কায়দায় মোটর সাইকেল বক্সের মধ্যে রাখা ৫০ বোতল ফেন্সিডিলসহ শাহিনকে আটক করা হয়।

এ ব্যপারে মিরপুর থানায় ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা হয়েছে বলেও জানান তিনি।

এমকে