সন্ত্রাসী হামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আদিল মাহমুদ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার শাহেরখালি ইউনিয়নের ভোরের বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শাহেরখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা চৌধুরী জানিয়েছেন, নিহত ছাত্রদল নেতা আদিল মাহমুদ ঘটনার সময় একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বিএনপির শফি গ্রুপের ৭/৮ জন লোক হামলা চালান।
প্রাণ বাঁচাতে দৌঁড়ে বাজারের দক্ষিণ দিকে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন আদিল মাহমুদ। এ সময় সন্ত্রাসীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় গুলির শব্দও শোনা গেছে। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য সন্ত্রাসীরা পায়ের রগ কেটে দেয় বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন জানান, সন্ত্রাসীরা আদিলকে কুপিয়ে যখম করলে প্রথমে মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান নুরুল আমিন।
নুরুল আমিন জানান, প্রতিবেশীদের সাথে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। গত ঈদের আগে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার বিষয়েও আমি অবগত।
মিরসরাই থানার ডিউটি অফিসার যশোমন্ত জানান, এ ধরনের একটি ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জেইউ
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
সন্ত্রাসী হামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আদিল মাহমুদ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার শাহেরখালি ইউনিয়নের
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে।
বালু ব্যবসায়ীদের অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুর
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী। এ হামলার ঘটনায় বালুমহালের একজন আহত হয়েছেন।
নিউমার্কেটে শপিং সেন্টারে হামলা-মারধর ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
রাজধানীর নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর, মালামাল লুট ও দখলের চেষ্টার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
















