কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনের ক্লাসিক সি রিসোর্ট এর ৬০৪ নম্বর কক্ষ থেকে মরিয়ম আক্তার (২৫) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মরিয়ম খাতুন চট্টগ্রাম সিডিএ মার্কেট নয়াপাড়ার ফিরোজশাহ পাহাড়তলী এলাকার বদিউল আলমের মেয়ে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফরিদ উদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ‘ওই রিসোর্টে ঝুলন্ত একটি তরুণীর লাশের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই তরুণীর লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেড