টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিশেষ অভিযানে নারীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি।


মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, পৌরসভা, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল এলাকা থেকে এসব অপরাধীকে গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন মাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এআই