বিএনপির নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় বেনাপোল ও শার্শায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করেছে।

সোমবার ভোর ৪ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নাভারণ গাতিপাড়া গ্রামের মসজিদের ইমাম ও জামায়াত নেতা জামিনুর রহমান (৫০), জামায়াত নেতা শহিদুল ইসলাম (৫৫) ও বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে বিএনপি কর্মী  জুলু (৩৫)।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান ও বেনাপোল পোর্ট থানার কর্মকর্তা (তদন্ত/ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সোমবার ভোরে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুরানো মামলায় আটক দেখিয়ে দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এমকে