ফরিদপুরে জেলা ছাত্রদল মিছিল বের করলে পুলিশের বেধড়ক লাঠিপেটায় অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং ৩ জনকে গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ মিছিলটি বের করে।
এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করলে তা পণ্ড হয়ে যায়।
শহরের থানা রোড থেকে বের হওয়া ওই মিছিল থেকে জেলা ছাত্রদল সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজসহ তিনজনকে আটক করে পুলিশ।
এ সময় ছাত্রদলের চারটি মোটরসাইকেলও জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
ইআর





