নেত্রকোনা সদর উপজেলার হরগাতি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় রূপালি আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার পঞ্চাননপুর গ্রামের নূর মোহাম্মদ রবিনের মেয়ে।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার হরগাতি এলাকার নেত্রকোনা-আটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রূপালি বাড়ির পাশে নেত্রকোনা-আটপাড়া সড়কের একটি দোকানে মুড়ি কিনতে যায়। ফেরার সময় নেত্রকোনাগামী ব্যাটারিচালিত ওই অটোরিকশাটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রূপালি মারা যায়। স্থানীয় জনতা অটোরিকশাটি আটক করেছে। চালক পলাতক।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমই





