সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার শিবির নেতা আজারুল ইসলামকে আটক করেছে পুলিশ।তিনি পাটকেলঘাটা উপজেলার পারকুমিরা গ্রামের আলাউাদ্দিন মাস্টারের ছেলে।

ত্রিশ মাইল থানার সাবেক ওসি'র গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সোমবার সকাল সাড়ে ১১টার সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজারুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তার বিরুদ্ধে ত্রিশ মাইল থানার সাবেক ওসি আকতারুজ্জামানের গাড়ি বহরে হামলা ভংচুর মারপিট ও সহিংসতার একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর