গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও সবুজ গেঞ্জি রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকালে ভূরুলিয়া এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার দুই পা কাটা পড়ে এবং মাথা থেতলে যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ