কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী (১৪) নামে এক কিশোরকে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নিশান পোড়াদহ এলাকার এনাম আলীর ছেলে। 

রোববার দুপুর ১২টার দিকে পুলিশ মিরপুর পৌর সভার ভাঙাবটতলার শোলা বিলের মাঠের জিকে ক্যানালের পাশে কলা বাগান থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন একটি কলাবাগানের মধ্যে ওই কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তারা পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নিশানের ভ্যানটি ছিনিয়ে নিতেই এই হত্যাকা- ঘটিয়েছে।

এআই