বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলার নয়টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছে।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জেএ





