লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১০ টার দিকে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন- ফুরাত হোসেন (৪১), সাইদুল ইসলাম (৪০), নজরুল ইসলাম (৫৭), ফরিদুল ইসলাম (৩৪), সাবু মিয়া (৫০), আবু বক্কর (৭০), আবু সাঈদ (২৬), শাহিন মিয়া (৩৫), মোজাম্মেল হোসেনকে (৫৩)। তবে গ্রেফতার জামায়াত নেতারাকে কোন পদে আছেন তা এখনো জানা যায়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো: সাজ্জাত হোসেন জানান, ওই এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়ীতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। পুলিশের ধারণা, তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নুরনবী/এমবি





