চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে ৫ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ সোমবার চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় রাত ১০টার কিছুক্ষণ পরে ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। পরে প্রধানমন্ত্রীকে মটর শোভাযাত্রা সহকারে শাংগ্রিলা হোটেলে নেয়া হয়।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ডালিয়ান ঝাউশুইজি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় ডালিয়ান সিটির মেয়র তান চেংজু উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে শাংরি-লী-হোটেলে নিয়ে যাওয়া হয়। ডালিয়ান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।
এএস





