কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সেই সঙ্গে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজাকে আটক করা হয়েছে।

শনিবার (৭ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ভোটকেন্দ্র বন্ধ করে নির্বাচনী সামগ্রী নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে ফিরে গেছে নির্বাচন সংশ্লিষ্টরা।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিজউদ্দীন আহমেদ জানান, সকাল ৮টায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ১৫ মিনিটের মধ্যেই আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজা ৩০/৩৫ জন কর্মী নিয়ে কেন্দ্রে এসে জোর করে ব্যালটে সিল মারতে শুরু করেন। এতে তিনিসহ (প্রিজাইডিং অফিসার) নির্বাচন সংশ্লিষ্ট কর্মীরা বাধা দিয়ে ব্যর্থ হন। এজন্য এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থাগিত করা হয়েছে।

এমই