দিনাজপুরের হিলি সীমান্তে ফেনসিডিলসহ দুলালী বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার বিকাল ৫টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, ১২ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন দুলালী বেগম। এ সময় হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পাঁচ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ





