দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাজমুল হায়দার স্বপন বিজয়ী হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্র্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে নাজমুল হায়দার স্বপন ৩ হাজার ২’শ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত লিটন আলী পেয়েছেন ২ হাজার ৫’শ ৮৮ ভোট।
উল্লেখ্য, আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালু বিরল উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদটি শূন্য হয়।
ঢাকা, ২৫আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





