রাজধানীর বাড্ডায় এইচএসসি (আলিম) এক পরীক্ষার্থী (১৮) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর বাড্ডা এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মাকসুদুর রহমান মানিক চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের মৃত মো. রমজান আলীর ছোট ছেলে।
মানিকের বড় বোন ফেরদাউস জানান, মানিক বাড্ডায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশুনা করেছিল। গত বুধবার তার এইসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু গতকাল বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরে ছাত্রাবাসে খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকেই মানিক হোস্টেলে নেই।
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে হোস্টেলের কাউকে কিছু না বলে বের হয়ে মানিক আর ফিরে আসেননি।
এ ব্যাপারে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ১৪৫। যোগাযোগ নিখোঁজের চাচাতো ভাই শামসুজ্জামান নাইমের মোবাইল নং- ০১৯১১-৩৩২২৮৫ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ//এএইচ[/b]
জাতীয়
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
রাজধানীর বাড্ডায় এইচএসসি (আলিম) এক পরীক্ষার্থী (১৮) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর বাড্ডা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ মাকসুদুর রহমান মানিক চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের মৃত মো. রমজান আলীর ছোট ছেলে।





