বাঘের থাবায় কাজী আব্দুল হান্নান (৩০) নামে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের এক কর্মচারী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে হান্নান খাবার নিয়ে পার্কে বাঘের খাঁচায় প্রবেশ করলে হঠাৎ বাঘটি থাবা দেয়। এতে হান্নানের ডান হাতে আঘাত লাগে।
সহকর্মীরা তাকে উদ্ধার করে বিকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি পার্কে ফিরে যান।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]