প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আনা হয়েছে। বেলা ১১টায় এখানেই মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়।
উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল (৪৮), গুলশান–২ নম্বরে সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় মারা যান।
এমএনজে





