চট্টগ্রাম নগরীর খুলশি থানার ঝাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হরতাল-অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে শাহ জামাল ওরফে বোমা দিলীপ ও তাজুল ইসলাম রনিকে আটক করে বিজিবি। তারা দু’জনই বিএনপি সমর্থক বলে জানা গেছে।
এ সময় তাদের কাছ থেকে ২টি দেশি পিস্তল, ১০ রাউন্ড বুলেট ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
বিজিবির চট্টগ্রাম অঞ্চলের অপারেশ অফিসার মেজর তানবীর জানান, বিএনপি জামায়াতের হরতাল-অবরোধে নাশকতায় জড়িত থাকাসহ শাহ জামালের বিরুদ্ধে তিনটি মামলা ও তাজুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
আটকদের খুলশি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এসএইচ





