সৌদি আরবের সাথে মিল রেছে আজ দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে।
মঙ্গলবার (২০ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপন করে আসছেন।
সাতকানিয়ার মির্জারখীল দরবার শরিফের সৈয়দ মাওলানা আবদুর রহমান শাহ জাঁহাগিরি ও চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো: মতি মিয়া মনসুর জানান, মঙ্গলবার সৈয়দ মো: আলীর ইমামতিতে প্রথম জামাত সকাল ৮টায় ও দরবারের শাহজাদা মাওলানা মো: মনজুর আলীর ইমামতিতে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, সাতকানিয়া দরবার শরীফের সৈয়দ মাওলানা আবদুল হামিদ শাহ জাঁহাগিরির (নুরুল আরেফিন) ইমামতিতে মির্জাখীল দরবার শরিফে সকাল ৯টায় ও সৈয়দ মাওলানা ড. মাকসুদুর রহমান শাহ জাঁহাগিরির ইমামতিতে সকাল সাড়ে ৯টায় একই দরবারে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চন্দনাইশ উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ মোহাম্মদ আলীর অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি , দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এমবি





