সাভার পৌরসভায় টেন্ডার জমা দেওয়া নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার সকাল থেকে ৫১টি প্রকল্পে টেন্ডার জমা নেওয়া শুরু করে সাভার পৌরসভা। কিন্তু ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী এসে টেন্ডার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সংঘর্ষের এক পর্যায়ে রাসেল ও রুবেলসহ ছাত্রলীগ-যুবলীগের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সাভার সার্কেলের এএসপি শেখ রাসেল বলেন, টেন্ডার ছিনিয়ে নেবার খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়।

এমকে