কুষ্টিয়া জেলায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ রাখার জন্য জেলা প্রশাসন ওব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির এমআরএস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় তিনি বলেন, রোজার মাসে কোন ভেজাল বাসি, পঁচা খাবার খাওয়ানোর কোন সুযোগ নেই। সকল ব্যবসায়ীকে ভেজালমুক্ত খাবার ভোক্তাদের নিকট সরবরাহ করতে হবে। রমজান মাসকে টার্গেট করে একশ্রেনীর ব্যবসায়ীরা ছোলা, চিনি, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেশি দামে বিক্রি করে থাকে।

তিনি আরো বলেন, কুষ্টিয়ার এই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যে পরিমান লাগবে সে পরিমান মজুদ রয়েছে। আর তাই কোন পণ্যের দাম বাড়ার কথা নয়। এরপরেও যদি কোন ব্যবসায়ী ইচ্ছা করেই দাম বাড়িয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করতে নিয়মিত মোবাইল কোর্ট করা হবে।

নিরাপদ খাবারের জন্য খাদ্যের মান ও খাদ্যের নিরাপত্তা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘নিম্নমান সম্পন্ন ও

ভেজাল খাবার বিক্রি, রাস্তার পাশের খোলা খাবারে ধূলাবালি ও মশা-মাছির সংক্রমন, শাকসবজিতে বিষাক্ত কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে।

নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হলে ভেজাল রোধসহ খাদ্যে বিষাক্ত কেমিক্যালের মিশ্রন অবশ্যই বন্ধ করতে হবে।’ এসময় ক্রেতা-বিক্রেতাকে সচেতন ও দায়িত্ববান হওয়ারও আহ্ধসঢ়;বান জানান জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাফিজ আল আসাদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বাজার কর্মকর্তা মো: রবিউল ইসলাম, হোটেল রেস্তরা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এস এম সনজু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এস এম কাদেরী শাকিল প্রমুখ।

এমই