পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত মাদক সেবনে মুনসুর রহমান (৪৫) ও সামাদ মোল্লা (৫৫) নামে দুই মাদকসেবীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার মালগুদাম সেড চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, তারা ঈশ্বরদীর বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদক সেবন করে রেলওয়ে জংসন স্টেশনে অবস্থান করতেন।
শুক্রবার মাত্রাতিরিক্ত মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





