অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আগামীকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা।

তার মৃত্যুতে মেয়র সাঈদ খোকন মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এএস