এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় জীবনের এই বান্ধবীর মৃত্যুতে শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে জাতি এক নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং লেখককে হারাল। ‘আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার ক্ষেত্রে বেবী মওদুদের ভূমিকা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ