পটুয়াখালীর বাউফলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ শরিফ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার চাচাতো ভাই আব্দুর রহমান।
সোমবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামের চৌরাস্তা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা মাহাবুল শরীফের ছেলে। তিনি সূর্যমনি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয় জানান, সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে জিহাদ ও তার চাচাতো ভাই আব্দুর রহমান বাড়ি থেকে ঘুরতে বের হয়। তারা তাঁতেরকাঠি চৌরাস্তার কাছে গেলে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জিহাদ মারা যায় এবং আবদুর রহমান আহত হন।
নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ সদস্য মো: সেরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





