বাংলাদেশ রাজনৈতিক সংঘাত, অগণতান্ত্রিক প্রক্রিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের সাবেক প্রেসিডেন্ট ছাপাতেরো । তিনি দক্ষিন এশিয়ার সম্ভাবনাময়ী এ দেশকে এগিয়ে নিয়ে যেতে রাজনৈতিক সংঘাত, অগণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সঠিক এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার আহবান জানান।
সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদস্থ একটি অডিটোরিয়ামে শান্তির দূত নেলসন মেন্ডেলার নামে আফ্রিকান স্বেচ্ছাসেবীদের উদ্দ্যোগে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাপাতেরো ।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিতদের সাথে সৌজন্য সাক্ষাতকালে স্পেন বিএনপির সভাপতি ও ইউরোপীয়ান বিএনপির অন্যতম নেতা খোরশেদ আলম মজুমদার বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও একদলীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরলে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা ভালিআন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, যুবদল সভাপতি রমিজ উদ্দিন, সাংবাদিক সেলিম আলম প্রমুখ।
[b]ঢাকা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
জাতীয়
বাংলাদেশ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন স্পেনের সাবেক রাষ্ট্রপতি
বাংলাদেশ রাজনৈতিক সংঘাত, অগণতান্ত্রিক প্রক্রিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের সাবেক প্রেসিডেন্ট ছাপাতেরো । তিনি দক্ষিন এশিয়ার সম্ভাবনাময়ী এ দেশকে এগিয়ে নিয়ে যেতে রাজনৈতিক সংঘাত, অগণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সঠিক এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার আহবান জানান





