চট্টগ্রামের পৃথক স্থানে বিশেষ অভিযানে ৮৮ জনক গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬১ জন।
শনিবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘শনিবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬১ জন ও নিয়মিত মামলায় ১৯ জনসহ মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া অভিযান চলাকালে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
এআই/





