নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার পালিত হলো রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমে গণহত্যা দিবস। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এক আলোচনা সভার আয়োজন করে। এর আগে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এটিএম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সৈয়দ হাসান ইমাম, মানবাধিকার কর্মী ফেরদৌস খান আলমগীর, মিজানুর রহমান মিজান,
রোকনউদ্দিন পাঠান, আব্দুল হাই কানু, দিলীপ সরকার, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রমের ১৯৭১ সালের ক্ষতিগ্রস্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন কমিটির সভাপতি বিপুল রায়, রত্মা রায়, সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, মিন্টু রায় প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ মার্চ ঐতিহাসিক রমনা কালীমন্দিরে পাকিস্তান হানাদার বাহিনী সার্চ লাইট অপারেশন করে পুরোহিতসহ ১০১ জনকে হত্যা করে। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে পরে গান পাউডার ঢেলে আগুন জ্বালিয়ে ১০১ জনসহ ৫১টি পশুকে হত্যা করে।
এমআর/ এআর





