রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের চাপায় একজন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এদুর্ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

তেজগাঁও থানার এসআই আশরাফুল জানান, এধরনের একটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এমআর