যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউজের সামনে থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ সুমন দাস (৪০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুর দেড়টায় ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ থেকে এ স্বর্ণ উদ্ধার করে বিজিবি ।
আটক সুমন দাস পাসপোর্ট যাত্রী চট্টগ্রামের আনোয়ারা থানার কুইনপোরা গ্রামের রতন দাসের ছেলে।
বিজিবি জানায়, সুমন দাস ইমিগ্রেশন ও কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশকালে সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর রাখা একটি কৌটার মধ্যে ৯ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়।
এসব অলঙ্কারের মধ্যে তিনটি চেইন, পাঁচটি আংটি, কানের দুল পাঁচচি, গলার লকেট তিনটি ও একটি নাকফুল রয়েছে।
যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুমনকে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
এসএইচ





