টাঙ্গাইলের সাপ্তাহিক ইনতিজার পত্রিকার বিশেষ প্রতিনিধি রাকিব হাসান হৃদয়ের পিতা নজরুল ইসলাম(৫৫)উপর সন্ত্রসী হামলা চালায়।
নজরুল ইসলাম বুধবার দুপুরে ফুলতলা উচ্চ বিদ্যালয় মাঠের পাশে শাফীর নিকট পাওনা টাকা চাইতে গেলে তাঁর উপর সে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে চলে যায়। পরে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে কালিহাতী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
জানা যায়,টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা গ্রামের নুজরুল ইসলামের ছোট ছেলে নাছির উদ্দিন (২০) কে ২ বছর পূর্বে একি গ্রামের আদম ব্যাপারী শাফী ৩ লÿ টাকার বিনিময়ে মসজিদের কাজের কথা বলে মালদ্বীপে পাঠান।
কিন্তু ওই কাজের পরিবর্তে তাকে বালুর বস্তা টানার কাজ দেওয়া হয়। বালুর বস্তা টানার কাজ করতে না পেরে নাছির উদ্দিন দেশে চলে আসে। দেশে আসার পর নাছিরের পরিবার শাফীকে টাকা ফেরত দেওয়ার জন্যে চাপ দিলে সে দুই বছর যাবত দিচ্ছি, দেই করে যাচ্ছিল।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শহীদুল ইসলাম জানান এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএ





