নড়াইল সদর উপজেলার নাকসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারবিকাল ৫টায় সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটির আয়োজনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটির আহবায়ক কাজী ইসমাইল হোসেন লিটন।
এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান,পুলিশ সুপার আবদুল কাদের, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল কাদের সিকদার, জেলা জাতীয় পার্টীর সাধারন সম্পাদক শরীফ মুনির হোসেন, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস এ মতিন প্রমুখ।
এসএইচ





