নারায়ণগঞ্জে যোগদান করেছেন নতুন জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া। শুক্রবার সন্ধ্যায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। সন্ধ্যায় পূর্বের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল তার কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড.খন্দকার মুহিদ উদ্দিন।
গত রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন অপহরণের ঘটনার পর জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক সহ প্রশাসনের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রত্যাহার কারে নেয়া হয়।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]