মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং দেশের বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের কার্যক্রম আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা ও উদ্যোগের মধ্যে সমন্বয় সাধনে কাজ করে থাকে।

এনএইচ