ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯ টায় গজারিয়া উপজেলার বাউশিয়া পাখিরমোড় পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন আহত হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. সাইফুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই মৃত নারীর লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ দিকে কাভার্ড ভ্যানের চালক ঘটনার পরই পালিয়ে যেতে সক্ষম হয়। তবে কভার্ড ভ্যানটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

এমকে