রাজধানীর উত্তরায় গলায় ফাঁস লাগিয়ে এক বিমানবালা আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীর নাম আফরোজ ইসলাম সূচি (২৩)।
উত্তরা পশ্চিম থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বুধবার আনুমানিক বিকালপৌনে ৪টার সময় উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শফিকুল ইসলাম জানান,উত্তরার ৫নং সেক্টরের ১নং রোড়ের ৪০ নং বাড়ির তৃতীয় তলায় নিহত সূচি সাবলেট হিসেবে ভাড়া থাকতেন। সে একটি এয়ারলাইনসে বিমানবালা হিসেবে কর্মরত ছিল।
তিনি আরো জানান, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায় নি।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
জাতীয়
রাজধানীর উত্তরায় বিমানবালার আত্মহত্যা
রাজধানীর উত্তরায় গলায় ফাঁস লাগিয়ে এক বিমানবালা আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীর নাম আফরোজ ইসলাম সূচি (২৩)।





