ভূমিকম্পের আতঙ্কে লক্ষ্মীপরের রামগঞ্জে মো. কালু মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের বুজুর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় ভাটরা ইউপি সদস্য খোরশেদ আলম জানান, শনিবার দুপুরে কালু মিয়া ধান ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে আতঙ্কে মাঠ থেকে দৌড়ে বাড়ি যাওয়ার পথে মারা যান তিনি।
জেআই





