তুবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা আজ রবিবার টানা সপ্তম দিনের মতো তাদের তিন মাসের বেতন বোনাসের দাবিতে আরমণ অনশন চালিয়ে যাচ্ছে।
রাজধানীর বাড্ডায় পোশাক কারখানায় শত শত শ্রমিক তাদের এই অনশন চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার তারা রাস্তায় বেড়িয়ে এসে বিক্ষোভ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।
শ্রমিকরা আজ বিকাল তিনটার মধ্যে সব বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানিয়ে বলেছে, এটা করা না হলে হরতাল অবরোধসহ আরো কঠোর করমসূচি পালন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। রবিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বাড্ডার তোবা গ্রুপের কারখানায় এ সংবাদ সম্মেলন হবে।
এদিকে আজ বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাঁ ময়দানের সামনে পোশাক শ্রমিকদের একটি মানববন্ধন হয়।
এসময় জাতীয় পোশাক শ্রমিক ইউনিয়ন নেতা সাখাওয়াত হোসেন, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী, গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার লিমা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের নেতা মাহমুদুর রহমান ইসমাইল, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিল করে ফাঁসি দেওয়ার দাবি জানান।
ঢাকা,এমএইচ,০৩ আগস্ট,টাইমনিউজবিডি.কম





